সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন বাইডেন-ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় দেড় বছর ভয়াবহ সংঘাতের পর গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি চুক্তি সম্মত হয়েছে ইসরায়েল এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস; আর এই চুক্তির কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই।

এ উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।

দুই পক্ষ গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছে— এমন খবর প্রচারিত হওয়ার পর বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জো বাইডেন বলেন, “আমি অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ যুদ্ধের মধ্যস্থতাকারীদের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলেই এ চুক্তি সম্ভব হয়েছে।”