আগামী ২০ জানুয়ারি শপথ নিবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার মসনদে বসার আগে প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন তিনি। কিন্তু তার মন্ত্রিসভায় যাদের নিতে চাইছেন সে তালিকা দেখে হতাশ মুসলিম গোষ্ঠী। কারণ, সেখানে ইসরায়েলপন্থীদেরই আধিক্য।
কেননা, বাইডেন প্রশাসন ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং লেবাননে হামলায় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মার্কিন মুসলিম নেতারা প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল।
কৌশলবিদদের বিশ্বাস, মুসলিমদের ট্রাম্পের প্রতি সমর্থন তাকে মিশিগানে জিততে সাহায্য করেছিল এবং অন্যান্য সুইং রাজ্যগুলোর জয়ে রেখেছে বড় ভূমিকা।
ফিলাডেলফিয়ার বিনিয়োগকারী রাবিউল চৌধুরী পেনসিলভানিয়à