যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সির ( এসপিএ ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ( ১ সেপ্টেম্বর ) মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান ‘গণহত্যা’ ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন। এরদোয়ানের সঙ্গে আলাপে সৌদি যুবরাজ ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হবার পাশাপাশি সেখানকার জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্র