সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার বিজেপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সেই কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ঘটনার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করতে বলেছেন শেহজাদ পুনাওয়ালা।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনার দায় নেবেন? কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন? তার আর এক মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার, আইনি কর্তৃত্ব বা সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট à¦