এবার জেল থেকেই বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদের জন্য লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি।
পিটিআই প্রধানের আন্তর্জাতিক মিডিয়া উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি বিষয়টি নিশ্চিত করেছেন। জনগণের দাবির প্রেক্ষিতেই ইমরান খান অক্সফোর্ডের চ্যান্সেলর পদে প্রার্থী হতে যাচ্ছেন বলেই জানান বুখারি। তিনি বলেন, ‘আ