সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইরানের নতুন প্রেসিডেন্টকে বিশ্বনেদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। শনিবার (৬ জুলাই) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ফলাফর প্রকাশ হওয়ার পরপরই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন তারা। খবর আলজাজিরার।

রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পেজেশকিয়ানের জয় রাশিয়া-ইরান সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখবে। তিনি বলেন, আমি আশা করি যে প্রেসিডেন্ট হিসেবে আপনার সময়কাল আমাদের বন্ধুত্বপূর্ণ জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে।