সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সাত মাস পর আল-শিফার পরিচালককে মুক্তি দিল সন্ত্রাসী ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সাত মাস পর জিম্মিদশা থেকে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালককে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। আজ সোমবার তিনিসহ বেশ কিছু ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দেয় তেলআবিব।

ইসরায়েল দাবি করেছে, চিকিৎসার স্বার্থে তাদের অবরুদ্ধ গাজায় ফেরত পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আল-শিফার প্রধান মোহাম্মদ আবু সালমিয়াকে মুক্তি দেওয়ার বিষয়টি জানান। গাজার একটি চিকিৎসা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। গত নভেম্বরে হামাসকে মদদ দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

আল-আকসা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সালামিয়াসহ মুক্ত হওয়া অন্য ব্যক্তিরা খান ইউনিস শহরের পূর্ব দিক দিয়ে গাজায় প্রবেশ করেছেন। তাদের মধ্যে পাঁচজনকে আল-আকসা হাসপাতালে ও অন্যদের খান ইউনিসের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হামাস সামরিক অভিযানে গাজার হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামোগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে বলেই অভিযোগ ইসরায়েলের।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। এর পাল্টা ব্যবস্থা হিসেবে গাজায় ভয়ংকর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি আকাশ ও স্থল অভিযানে গাজার হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ হাজার ৮৭৭ জন নিহত হয়েছে। যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ