সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ভারতের পার্লামেন্টে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (সংগৃহীত)।

ভারতের ১৮ তম লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার সময় দেশটির সংসদে 'জয় ফিলিস্তিন' স্লোগান দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

এই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের ভেতরে ফিলিস্তিন স্লোগান দিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ওয়াইসি 'জয় ফিলিস্তিন' স্লোগান দেন।

এ সময় নিজের রাজ্য তেলেঙ্গানা ও বি আর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তোলেন।

তবে সংসদ থেকে বের হওয়ার পর সাংবাদিকদের ওয়াইসির বলেন, "জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন" বলার মধ্যে কোন ভুল ছিল না।

এ সময় তাঁর স্লোগান সম্পর্কে জানতে চাইলে ওয়াইসি সাংবাদিকদের বলেন, "অন্যান্য সদস্যরাও বিভিন্ন কথা বলছেন। এটা কীভাবে ভুল? আমাকে সংবিধানের বিধান বলুন। অন্যরা যা বলে তা আপনারও শোনা উচিত। আমার যা বলার ছিল তা আমি বলেছি। ফিলিস্তিন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছিলেন পড়ুন।“

ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন? জানতে চাইলে তিনি বলেন, তারা নিপীড়িত মানুষ।

এদিকে মঙ্গলবার (২৫ জুন) সংসদে জয় ফিলিস্তিন বলায়, ভারত-বাংলা সবখানে তিনি প্রশংসিত হন।

হায়দরাবাদ আসন থেকে এবার পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার সংসদে উর্দুতে শপথ নিয়েছেন তিনি। শপথ গ্রহণের আগে তিনি দোয়াও পাঠ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ