চলতি বছরের মে-তে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। যে কারণে দেশটিতে এখন নির্ধারিত সময়ের এক বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন দেশটির নাগরিকরা।
এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেন ৮০ জন। এর মধ্যে মাত্র ৬ জনের প্রার্থিতা অনুমোদন করে দেশটির আলেম ও আইনবিদদের নিয়ে গঠিত প্যানেল- গার্ডিয়ান কাউন্সিল। যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তত্ত্বাবধানে গঠিত। দেশটির প্রেসিডেন্টকেও এই গার্ডিয়ান কাউন্সিল ও সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহিতা রয়েছে।
যাইহোক, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ৬ প্রার্থীর মধ্যে পাঁচজনই কট্টরপন্থি এবং একজন মধ্যমপন্থি। চলুন, জেনে নেওয়া যাক তাদের বিষয়ে-
আমির হোসেন গাজিজাদেহ-হাশেমি
ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং শহিদ ফাউন্ডেশà