বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাশিয়ায় সন্ত্রাসী হামলা, ১৩ পুলিশসহ অন্তত ১৬ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্য এবং একজন অর্থডক্স খ্রিস্টান পাদ্রীসহ তিন বেসামরিক ব্যক্তি রয়েছে। হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।

রুশ কর্তৃপক্ষ বলছে, দাগেস্তানের ডারবেন্ট (দারবান্দ) অঞ্চলে অবস্থিত দুটি গির্জা, একটি ইহুদি উপাসনালয় সিনাগগ এবং একটি পুলিশ ফাঁড়ির ওপর সন্ত্রাসীরা বন্দুক হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় এই হামলা হয়। 

দাগেস্তান প্রজাতন্ত্রের ডার্বেন্ট (দারবান্দ) অঞ্চলে ঐতিহ্যগতভাবে ইহুদি সম্প্রদায়ের বসবাস রয়েছে। 

হামলার পর সিনাগগে আগুন ধরে যায়। দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জন নিহত হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ এর সদস্য।

সূত্র: পার্স টুডে

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ