সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

এখনও গাজায় কত জিম্মি বেঁচে আছে কেউ জানে না: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম শীর্ষ নেতা ওসামা হামদান

এখনও অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মধ্যে কতজন বেঁচে আছে তা কেউ জানে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম শীর্ষ নেতা ওসামা হামদান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকারে এই নেতা বলেন, “এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। কারও এ ব্যাপারে কোনও ধারণা নেই।”

গত সপ্তাহে গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে চার জিম্মিকে মুক্ত করে দখলদার ইসরায়েলের সেনারা। ইসরায়েলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর এসব জিম্মির আত্মীয়-স্বজন ও চিকিৎসকরা দাবি করেছেন, গাজায় তাদের ওপর নিয়মিত মানসিক নির্যাতন চালানো হয়েছে। এ কারণে এখন তারা মানসিক সমস্যায় ভুগছে।