সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইসরায়েলের বাধায় হজে যেতে পারছে না গাজার বাসিন্দারা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় হতাহতদের পরিবারের এক হাজার সদস্যকে ফ্রিতে হজ করানো হবে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ একটি রয়াল ডিক্রির মাধ্যমে এ নির্দেশ দেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাস্টোডিয়ান অব দ্য টু হলি মস্ক নামের এক কর্মসূচির অংশ হিসেবে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগের আয়োজন করেছে। এর মাধ্যমে ২ হাজার ফিলিস্তিনি ফ্রিতে হজের সুযোগ পাবেন। সৌদি আরবে তাদের আসা থেকে ফিলিস্তিনে ফিরে যাওয়া পর্যন্ত সমস্ত ব্যবস্থা এই কর্মসূচির আওতায় থাকবে।

সৌদিতে এ মাসের শুরুতে হজ করতে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি পৌঁছান।। তবে ইসরায়েলি বাধায় গাজা থেকে এবার কেউ হজে যেতে পারছেন না। কারণ ইসরায়েলি বাহিনী মিশরের রাফাহ সীমান্ত বন্ধ করে দিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে গাজার ধর্মà