ইসরাইলি সেনাবাহিনীর ১৩৪তম ফায়ার ফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন। এর আগে নেতানিয়াহু সরকারের যুদ্ধ-বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড।
খবরে বলা হয়েছে, গতকাল রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। তিনি তার পদত্যাগের বিবৃতিতে বলেছেন, ‘গত ৭ অক্টোবর গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের মানুষকে রক্ষায় আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল, তা পালন করতে আমি ব্যর্থ হয়েছি। নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং ১৪৩তম ডিà