বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাখাইনে জান্তা বাহিনীর অভিযানে নিহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৫০ জন নিহত হয়েছে। গত সপ্তাহে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও জান্তাবিরোধী গোষ্ঠীরা।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ওই গ্রামে আড়াই দিন নৃশংসতা চালায় সেনাবাহিনী। গ্রামের বাসিন্দাদের চোখ বেঁধে নির্যাতন করা হয়। কারও গায়ে জ্বলন্ত পেট্রল ঢেলে দেওয়া হয়, আবার কাউকে জোর করে মূত্র পান করানো হয়।

সেনা সদস্যরা আরাকান আর্মির (এএ) সমর্থকদের সন্ধানে গ্রামটিতে অভিযান চালায়। কারণ, সশস্ত্র গোষ্ঠীটি জান্তাবিরোধী লড়াইয়ে অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জনকে নৃশংস নির্যাতনের পর হত্যা করা হয়।

আরাকান আর্মি বলছে, নিহতের সংখ্যা ৭০ জনের বেশি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। ওই গ্রামের এক নারী বলেন, আরাকান আর্মির লোকজন গ্রামে এসেছিল কি না, গ্রামের পুরুষদের তা জিজ্ঞেস করেছিল সেনাবাহিনী। তারা যে উত্তরই দিক না কেন, তাদের মারধর করা হচ্ছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ