সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা জানানো হয়নি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। বর্তমানে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনেই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া ও ইয়েমেন ইসরায়েলি পাসপোর্টধারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চালু আছে। খবর- আলজাজিরা 

এদিকে এই নিষেধাজ্ঞা ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের খুব দ্রুত মালদ্বীপ ছাড়ার আহ্বান জানিয়েছে। যেসব নাগরিক মালদ্বীপে অবস্থান করছেন তাদের দ্রুত দেশ ত্যাগ করার পরামর্শ দিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মালদ্বীপে আপনারা কোনো বিপদে পড়লে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে। 

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর কার্যালয়ের মুখপাত্র জানান, ইসরায়েলি পাসপোর্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। তিনি ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের পদক্ষেপ নিয়েছেন। 

প্রসঙ্গত, ২০২৩ সালে ১১ হাজার ইসরায়েলি নাগরিক মালদ্বীপ ভ্রমণ করেন। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ