ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। এই বিক্ষোভ বড় আকার ধারণ করেছে ইউরোপের দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে। সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই দাবিতে কয়েক দিন ধরে নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের জেরে ধরপাকড় ও শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইসরায়েলবিরোধী বিক্ষোভের বড় সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোয়। দেশটিতে এখনো বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে ইউরোপে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব আমস্টারডামে বিক্ষোভরত শিক্ষার্থীরা তাঁবু করে ক্যাম্পাসে থাকতে শুরু করেছিলেন। গত সোমবার সেখান থেকে ১৬৯ জনকে গ্রেপ্তার করে ডাচ পুলিশ।
এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে না চাইলে মারধর এবং তাঁদের তাঁবু ভেঙে দেয় পুলিশ। গত সোমবারের বিক্ষোভের পর মঙ্গলবার আবারও বিক্ষ