মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলছেন ব্লিঙ্কেন: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় আটক তার পণবন্দিদের উদ্ধার করার জন্য সম্ভাব্য চুক্তির সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে তাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ‘অসাধারণভাবে উদার’ বলে বর্ণনা করলেও হামাস তা মেনে নিতে রাজি হয়নি।

হামাস বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে ইসরাইলি প্রস্তাব মেনে নিতে প্রতিরোধ যোদ্ধাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যা তারা কোনো অবস্থায় মেনে নেবেন না। এছাড়া, ইসরাইলি প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস।

ইসরাইল সফররত ব্লিঙ্কেন বুধবার ইহুদিবাদী নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তেল আবিবের সর্বশেষ প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান। তিনি ইসরাইলি প্রস্তাবকে ‘অসাধারণভাবে উদার’ বলে দাবি করেন।

এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ব্লিঙ্কেন বাস্তবতাকে উল্টো করে তুলে ধরেছেন। তিনি বলেন, “এটি ব্লিঙ্কেনের অবস্থান হতে পারে না। তিনি প্রকৃতপক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় বরং ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলেছেন।”

এই হামাস নেতা বলেন, এমনকি ইসরাইলি আলোচক দলও যখন একথা স্বীকার করেছেন যে, তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে একটি চুক্তি হতে বাধা দিচ্ছেন, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তেল আবিবের প্রস্তাবকে ‘অতি উদার’ বলে বর্ণনা করছেন। তবে তারপরও হামাস ইসরাইলের প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখছে বলে তিনি জানান।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শুরু থেকে বলে আসছে, গাজার ওপর আগ্রাসন বন্ধ করে দখলদার সেনাদের এই উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার করার কথা যে প্রস্তাবে থাকবে না তা তারা মেনে নেবেন না। তেল আবিবের সর্বশেষ প্রস্তাবে সেরকম কোনো কথা নেই বলে একটি সূত্র জানিয়েছে।

সূত্র: পার্সটুডে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ