মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সৌদি আরবে এক সপ্তাহে ১৯ হাজার অবৈধ অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত এক সপ্তাহে ১৯ হাজার ৫০ জনকে আটক করেছে। বসবাস বা কাজের অনুমতি না থাকা এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে তাঁদের আটক করা হয়। 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আটককৃতদের মধ্যে ১১ হাজার ৯৮৭ জন বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ ছাড়া ৪ হাজার ৩৬৭ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ২ হাজার ৬৯৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আটক ব্যক্তিদের ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। এরপরে রয়েছে ইয়েমেনের, ৩৬ শতাংশ। আর অন্যান্য দেশের রয়েছে ৩ শতাংশ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ