গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা গাজায় আটক দুই ইসরায়েলি বন্দীর ডিভিও প্রকাশ করেছে। এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুম সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার প্রকাশিত ভিডিওটি আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই। ইসরাইল এসব ভিডিওকে 'মনোস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ' হিসেবে অভিহিত করেছে।
এবারের ভিডিওতে যে দুই ব্যক্তিকে দেখা যায়, তারা হলেন কেইথ সাইগেল, ৬৪, এবং ওমরি মিরান, ৪৭। তাদেরকে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে কথা বলতে দেখা যায়। তারা তাদের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলেন।