মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ফের হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে: ইরান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের ভূখণ্ডের ওপর আবারও কোনো হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমন হুঁশিয়ারি দেন। 

এসম ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যদি ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। যদি ইসরায়েল আরেকবার ভুল করে  তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।

ভাষণে ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান রাইসি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবার তিন দিনের সফরে পাকিস্তান পৌঁছান রাইসি। চলতি বছর এই দুই মুসলিম প্রতিবেশী নজিরবিহীন সামরিক হামলার পর সম্পর্কোন্নয়ন করতে চাইছে। 

এদিকে গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। 

ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলে ইসরায়েল। চালানো হয় হামলাও।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ