শনিবারই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল সৌদি আরবের আবহাওয়া অফিস। তাতে বলা হয়েছিল, সোমবার পর্যন্ত দেশটিতে টানা বৃষ্টি থাকবে। শনিবার ও আজ রোববার টানা বৃষ্টিতে সৌদির বিভিন্ন এলাকার রাস্তায় জমেছে পানি। সেই পানিতে ভেসে গেছে গাড়ি। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, রিয়াদ, দিরিয়াহ, হুরাইমারালা এলাকায় ভারী বৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এসব এলাকার রাস্তায় পানি জমেছে। সেই পানিতে গাড়ি ভেসে যাচ্ছে।
অত্যধিক বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয় কিং খালিদ বিশ্ববিদ্যালয় ও নারজান বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও সব কার্যক্রম। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।