সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইসরায়েলে হামলা: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দখলদার ইসরায়েলের ওপর হামলা করায় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় লক্ষ্য করা হয়েছে দেশটির চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের কয়েকজন কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। এছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সিরিয়ায় অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালানোয় গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ১৬ জন ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যারা ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত।