মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ভোট হবে।

বুধবার এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিনিরা এ মাসের শুরুতে পুনরায় সদস্যপদের জন্য আবেদন করেন। ২০১১ সালে সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করেছিলেন তারা। কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে বারবার এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি নতুন সদস্য রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, তবে সেটি নিরাপত্তা পরিষদের  সুপারিশের পর।

আঞ্চলিক জোট আরব গ্রুপ গত মঙ্গলবার একটি বিবৃতিতে ফিলিস্তিনিদের আবেদনের প্রতি অটল সমর্থন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুল্যেশনের সাথে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘের সদস্যপদ একটি ন্যায়সঙ্গত এবং সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক মর্মে সুপারিশ প্রদানের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছে।

ফিলিস্তিনিরা ২০১২ সালে জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পায়। রাষ্ট্রটি পূর্ণ সদস্যপদ লাভের জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ