মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার বিকালে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরাইলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না।

ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন, সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে— এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।

ওই হামলার জবাবে ১৩ এপ্রিল মধ্যরাতে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। এর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে জাননো হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ