মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আরব আমিরাতে আনন্দ-উদ্দীপনায় ঈদের নামাজ আদায়, শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বুধবার (১০ এপ্রিল) সকালেই দেশটির মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

 

বুধবার সকালে শারজার আল নূর মসজিদে ঈদের নামাজ আদায় করছেন বাসিন্দারা। দেশটিতে আজ ভোর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে এবং দেশজুড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ও নামাজের মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।

শারজার আল নূর মসজিদে ঈদুল ফিতরের নামাজের পর মুসল্লিরা একে অপরকে শুভেচ্ছা জানান।

 

এর আগে মধ্যপ্রাচ্যের এই দেশটির জেনারেল অথরিটি অব দ্য ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজের সময় ঘোষণা করে।

 

সূর্যোদয়ের ১৩ মিনিট পর আরব আমিরাতে ঈদের জামাত

ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু, জানাজায় মানুষের ঢল

ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু হওয়া সেই নারীর নামে হবে মসজিদ

ঘোষণা অনুযায়ী, আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাহতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কানে ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুওয়াইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া আল আইনে ৬টা ১৫ মিনিটে এবং জায়েদ সিটিতে বুধবার সকাল ৬টা ২৬ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ