সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর-কাতারের প্রতি আহ্বান বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের সাথে জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের নেতৃবৃন্দের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কায়রোয় যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুুক্তির বিনিময়ে হামাসের কাছে আটক জিম্মিদের ছেড়ে দেওয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার কয়েকসপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছিল।

কিন্তু পবিত্র রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়। এ প্রেক্ষিতে কায়রোতে নতুন করে আলোচনা শ