মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সেনেগালে নতুন প্রধানমন্ত্রী ওসমান সোনকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফ্রিকার দেশ সেনেগালের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ওসমান সোনকোকে। খবর আল জাজিরার।

ওসমান দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রনায়ক। সেই সঙ্গে তিনি নতুন প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম সমর্থক হিসেবে পরিচিত। 

প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়ে ওসমান বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের তালিকা তিনি প্রেসিডেন্টকে দিয়েছেন। তার অনুমোদন পেলেই সরকার পূর্ণাঙ্গ রূপ পাবে।

গতকাল মঙ্গলবার সেনেগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৪৪ বছর বয়সী ফায়ে। এরপর প্রথম আদেশে তিনি প্রধানমন্ত্রী পদে ওসমানকে নিয়োগ দেন।

৪৯ বছর বয়সী সোনকো নিয়োগ পাওয়ার পর বলেন, প্রেসিডেন্ট ফায়ের কাঁধে এখন কঠিন দায়িত্ব। এ সময়টায় তাকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না।

গত কয়েক মাস ধরে অনিশ্চয়তায় কেটেছে সেনেগালবাসীর। তবে প্রেসিডেন্ট নির্বাচন ও গত সপ্তাহের নির্বাচনে তরুণ ও প্রতিষ্ঠানবিরোধী ফায়ের বিজয় দেশবাসীর মধ্যে স্বস্তির অনুভূতি এনেছে যে পরিবর্তন ঘটছে। নির্বাচনের মাত্র ২০ দিন আগেও ফায়ে কারাবন্দী ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ