সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

 ১১ বছর আগে হারানো সন্তান ফিরে পেলেন ওমরাহ করতে গিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ১১ বছর আগে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছেন এক মা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধে ভয়াবহ বোমা হামলার শিকার হয় শিশু সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের পুরো গ্রাম। নিহত হন শত শত মানুষ। সে সময় থেকেই কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ছোট্ট সাফওয়ান আনসারীকে।

পড়ুন : বিদেশি হিফজ শিক্ষার্থী টানতে সরকারের করণীয় কী

হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সবশেষ একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান। তারা নিজেদের সন্তানের মতোই বড় করে তাকে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরব যান সাফওয়ানের পালক দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন সাফওয়ানের মা।

সেখানে নাটকীয়ভাবে তাদের দেখা হয়। সাফওয়ানকে ফিরে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পান তার মা। অবসান হয় এক যুগের খোঁজের। মা-ছেলের  দেখার সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, তাদেরও চাওয়া ছিল শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। আর এজন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটেও দিয়েছিল পরিবারটি।

অবশেষে সংস্থাগুলো যখন মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়, তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিল। বিষয়টি তাদের জানানোর পর মা-সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। সৌদির রিয়াদে ঘটা এ ঘটনার পর অনেকে বলছেন, এ যেন আল্লাহর দরবারে গিয়ে প্রার্থনার ফল। সূত্র : গালফ নিউজ

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ