মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইমরানের দলের সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে যোগাযোগ করছে না।

বুধবার সাংবাদিককের এ কথা জানিয়েছেন তিনি।  

মাওলানা ফজলুর রহমান বলেন, বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার মতো স্থিতিশীল অবস্থায় নেই। ফলাফল নির্ধারিত করার পরই এই সরকার গঠিত হয়েছে, যা আমরা মানি না।

তিনি বলেন, জনগণ মতামত দিলে এমনিতেই সরকারের পতন ঘটবে।

তিনি আরও বলেন, আমাদের মতে এটা পরিষ্কার যে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

এর আগে ইসলামাবাদে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। 

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনের পর থেকেই জোটে যোগ দেওয়ার জন্য মাওলানা ফজলুর রহমানকে রাজি করাতে নানা কৌশল অবলম্বন করে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই উদ্দেশ্যে পিএমএল-এন ও পিপিপি নেতাদের প্রতিনিধিদল বেশ কয়েকবার তার বাসভবনে গিয়েছিলেন।  

পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ দেখা করেও মন গলাতে পারেননি মাওলানার। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচনেও ভোট দেয়নি তার দল। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ