বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে সাগরে ফেলা ত্রাণ আনতে গিয়ে অন্তত ১২ ফিলিস্তিনি পানিতে ডুবে গেছেন। গত সোমবার (২৫ মার্চ) বেইত লাহিয়া উপকূলে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় প্যারামেডিকরা।
এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় একজন নিহত হয়েছে। হামাস নেতা বলেছেন, বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার পরিস্থিতি নারকীয়।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি ভিডিওতে দেখা গেছে, সাগরে ত্রাণ ফেলার পর সেগুলো আনতে দৌড়াদৌড়ি করছেন সাধারণ ফিলিস্তিনিরা। অপর একটি ভিডিওতে দেখা যায়, ডুবে যাওয়া মানুষদের উদ্ধার করে তীরে আনা হয়েছে এবং তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।