মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ভারতের সঙ্গে আবার বাণিজ্যিক সম্পর্ক চালু করতে চায় পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুণরায় চালু করার ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান। শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে নিউক্লিয়ার এনার্জি সামিটে অংশগ্রহণের পর লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

সংবাদ সম্মেলনে তিনি ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা তুলে ধরে প্রতিবেশী দেশের প্রতি কূটনৈতিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, 'আমরা ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।'

এসময় পাকিস্তানের পররাষ্ট্ররাষ্ট্রমন্ত্রী দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অসুবিধা ও মুদ্রাস্ফীতি কমাতে একটি পাঁচ বছরের রোড ম্যাপ বাস্তবায়ন করার কথাও উল্লেখ করেন। 

এর আগে ২০১৯ সালের আগষ্ট মাসে অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহার করেছিল  ভারত। এরপর দেশটির এমন পদক্ষেপের প্রতিবাদস্বরূপ ভারতের সঙ্গে বানিজ্যিক সম্পর্ক স্থগিত করে রেখেছিল পাকিস্তান। এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ