সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের ওপর কাসসাম ব্রিগেডের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনা ও গাড়ির ওপর হামলা চালানোর দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড।

আল জাজিরার খবর অনুসারে, হামাসের সশস্ত্র শাখাটি জানিয়েছে, মধ্য গাজার আল-শিফা হাসপাতালের কাছে তীব্র স্থল লড়াই চলছে।

কাসসাম ব্রিগেডস বলেছে, তারা মর্টার শেল ব্যবহার করে স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশের একটি এলাকায় প্রবেশের চেষ্টাকারী শত্রু বাহিনীকে ধ্বংস করেছে। 

তাদের বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ হাসপাতালের আশপাশে একটি ভবনের ভেতরে ব্যারিকেড রাখা একদল ইসরায়েলি সেনাকে রকেট আঘাত করলে অজ্ঞাত সংখ্যক সেনা নিহত ও আহত হয়।

যোদ্ধারা ইয়াসিন-১০৫ ট্যাংক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ওই এলাকায় সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ