মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

যুদ্ধবিরতির নতুন আহ্বান নিয়ে গাজা সীমান্তে যাচ্ছেন গুতেরেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজার সাথে মিসরের সীমান্ত পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুদ্ধবিরতির নতুন আবেদন নিয়ে শনিবার ( ২৩ মার্চ ) সেখানে তিনি যাবেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দেওয়ার পর, এই সফরের ঘোষণা দিলেন গুতেরেস। মিসরের সীমান্তবর্তী শহরটিতে হামলা না চালানোর আহ্বান উপেক্ষা করেই এই হুমকি দিয়েছে ইসরায়েল।

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার আল আরিশের একটি হাসপাতাল পরিদর্শন করবেন গুতেরেস। সেই সাথে রাফায় জাতিসংঘের মানবাধিকার কর্মীদের সাথে সাক্ষাৎও করবেন তিনি। 

এই সীমান্তেই গাজাবাসীর জন্য বিপুল পরিমাণ আন্তর্জাতিক ত্রাণসামগ্রী মজুদ করা হয়েছে। এছাড়া এখান দিয়েই রাফাহ শহরে ত্রাণ পৌঁছানোর অন্যতম প্রবেশ পথ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে আরও বেশি পরিমাণে ত্রাণ সহায়তা আসার পথ সুগম করতেই গুতেরেসের এই সফর।

গত অক্টোবরে যুদ্ধ শুরুর পরপরই গাজার সাথে মিসরের এই সীমান্ত সফর করেছিলেন গুতেরেস। আর এই রমজানে মুসলিম দেশগুলোতে বার্ষিক সংহতি ভ্রমণের অংশ হিসেবে মিসর ও জর্ডান সফর করছেন তিনি।

যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত রাফাহ শহরে আশ্রয় নিয়েছে গাজার অন্তত ২০ লাখ ৩০ হাজার মানুষ। যদিও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। তবে পুরো উপত্যকাজুড়েই বেসামরিক নাগরিকদের দুর্দশা বাড়ছে।

এর আগে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছিল জাতিসংঘ। যুদ্ধবিরতিতে সম্মত না হলে পুরো অঞ্চলেই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ২৯৮ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।

 

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ