মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

যোদ্ধাদের আটকের দাবি ইসরায়েলের, যা বললো হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে হামাস কমান্ডারসহ বেশ কয়েকজনকে আটকের দাবি করে ইসরায়েলি বাহিনী। তবে এই দাবিকে ডাহা মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়েছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির এক মুখপাত্র ইসরায়েলের এমন দাবি সরাসরি প্রত্যাখান করেছেন।

নাম প্রকাশ না করা ওই হামাস নেতা শুক্রবার বলেছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। এর আগে ৩৫৮ হামাস যোদ্ধাকে শিফা হাসপাতাল থেকে আটকের দাবি করে ইসরায়েল। তাদের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়। 

আল জাজিরাকে হামাসের ওই সূত্র জানিয়েছে, আটকের ঘটনাটি মোটেও সঠিক নয়। ইসরায়েল গাজার বাসিন্দাদের মানসিকভাবে পরাজিত করতেই যুদ্ধের এই কৌশল বেছে নিয়েছে। হামাসের ওই নেতা বলেছেন, ‌‘ওই ছবিতে যাদের দেখানো হয়েছে তাদের অনেকেই এখনো গাজাতেই অবস্থান করছেন।’ আর হাসপাতালটির অনেক চিকিৎসককে তারা হামাস যোদ্ধা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। 

আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে এরইমধ্যে প্রায় দেড়শ’ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এসময় সাড়ে ছয়শ’ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে স্বাস্থ্য কর্মী ও সাংবাদিকও আছেন। 

গত কয়েদিন ধরেই আল-শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি বাহিনী। সেখানে স্নাইপার ও হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। ২০২৩ সালের নভেম্বরেও হাসপাতালটিতে একই ধরনের অভিযান চালিয়েছিলো ইসরায়েলি বাহিনী।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ