যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ( ২২ মার্চ ) সকালে দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ইউক্রেন জানিয়েছে, শুক্রবারের সকালের হামলায় ব্যবহার করা হয়েছে ৬০টিরও বেশি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র। এ হামলায় লক্ষ্য করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, হাইড্রোইলেকট্রিক ড্যাম এবং আবাসিক ভবন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার চালানো নতুন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খারকিভের বাসিন্দারা। এই অঞ্চলের ৭ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন ওডেসা এবং দিনিপ্রোপেত্রোভস্কের ৪ লাখ ব