চলতি বছর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের রমজান ও ঈদ উদযাপন অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিম দলগুলো। ইসরায়েলের প্রতি জো বাইডেনের সমর্থনে ক্ষুব্ধ আমেরিকান মুসলিমরা বলেছেন, তারা প্রশাসনের কাছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি অব্যাহত রেখেছেন।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক রবার্ট ম্যাককাও বলেন, বাইডেনের ঈদ উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণ এলে আমেরিকান মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ও সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করবে তা বোঝা যাচ্ছে।
প্রশাসন হোয়াইট হাউসে রমজানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে বলে গণমাধ্যমের প্রকাশিত খবরে প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, প