সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পুতিনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোগান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার এক ফোন কলের মাধ্যমে পুতিনকে অভিনন্দন জানান তিনি। খবর আনাদোলু এজেন্সির। 

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, ফোন কলে এরদোগান তুরস্ক-রাশিয়া সম্পর্কের ইতিবাচক পথ সামনের দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলে তার বিশ্বাস পুর্নব্যক্ত করেছেন।  

এরদোগান বলেছেন, ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তুরস্ক যে কোনও সহায়ক ভূমিকা রাখতে প্রস্তুত।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।  সোমবার দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭.২৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন পুতিন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ