সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

দেওবন্দ মাদরাসার বিরুদ্ধে জেলা প্রশাসকের দ্বিতীয় চার্জশিটে যা আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাযওয়াতুল হিন্দ বিষয়ক ফতোয়ার ব্যাপারে ভারতের সাহারানপুর জেলা প্রশাসক তাদের দ্বিতীয় প্রতিবেদন পেশ করেছে। দারুল উলুম দেওবন্দের একটি পুরানো ফতোয়া নিয়ে বিতর্কের জেরে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) কাছে চার্জশিট জমা দিয়েছেন এডিএম এড মিনিস্ট্রি ডক্টর অর্চনা দ্বিবেদী এবং এসপি দেহাত সাগর জৈন। 

বুধবার তারা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অফিসে দ্বিতীয়বারের মতো কমিশন চেয়ারম্যানের কাছে চার্জশিট প্রতিবেদন হস্তান্তর করেন।

মূলত, শিশু কমিশনের চেয়ারম্যান ডিএম এসএসপির প্রথম রিপোর্টে আপত্তি জানিয়েছিলেন।
যেখানে বলা হয়েছিল যে দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য কোনো অভিযোগ নেই।

তবে কমিশন চেয়ারম্যান চেয়েছিলেন সাহারানপুরের প্রশাসন যেন দেওবন্দের বিরুদ্ধে মামলা করে আইনি ব্যবস্থা নেয়। দারুল উলূম দেওবন্দও সাফ জানিয়ে দিয়েছিল যে, কমিশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিলে তারা আদালতের শরণাপন্ন হবেন। এরপর এনসিপিসিআরের আদেশে দ্বিতীয় চার্জশিট রিপোর্ট তৈরি করেছেন কর্মকর্তারা এবং তা কমিশনের কাছে জমা দেন।

সূত্র জানায়, কমিশনকে দেওয়া এই তদন্ত প্রতিবেদনে এফআইআরের কথা উল্লেখ নেই। তদন্ত প্রতিবেদনে আবারও বলা হয়, বিষয়টি পনের বছরের পুরোনো এবং বর্তমানে এই ফতোয়া নিয়ে কোনো সমস্যা বা হুমকি নেই।

তবে কমিশন চেয়ারম্যান কর্মকর্তাদের আরও তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন প্রতিবেদন দেখে সঠিক-বেঠিক বিচার করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে এসপি দেহাত সাগর জৈন বলেন, গাযওয়াতুল হিন্দের বৈধতার বিষয়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়া সংক্রান্ত দ্বিতীয় চার্জশিট রিপোর্ট কমিশনে জমা দেওয়া হয়েছে।

সূত্রঃ দেওবন্দ টাইমস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ