মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইসলামবিদ্বেষ ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ভোট দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া (ইসলামবিদ্বেষ) মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে ইসলামবিদ্বেষ ঠেকাতে একজন বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়েছে।  

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস ১৫ মার্চে সাধারণ পরিষদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে পাকিস্তান প্রস্তাবটি উত্থাপন করে।

ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ ১১৫টি দেশ ভোট দিয়েছে। ৪৪টি দেশ ভোটদানে বিরত থাকলেও কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি।

আনাদোলু অ্যাজেন্সির খবরে বলা হয়েছে, প্রস্তাবে ইসলামবিদ্বেষ মোকাবিলায় জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় অসহিষ্ণুতা, বিশেষ করে ইসলামফোবিয়া ঠেকাতে সদস্য দেশগুলোতে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া এই শরৎকালে সাধারণ পরিষদে ইসলামোফোবিয়া মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ও প্রচেষ্টা বাস্তবায়নের বিষয়ে জাতিসংঘের মহাসচিবকে একটি প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়। একই মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়, যেখানে বলা হয় পবিত্র গ্রন্থের বিরুদ্ধে সব সহিংসতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায় বৈশ্বিক সংস্থাটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ