মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

পবিত্র কুরআনের ৪২ বিরল কপি প্রদর্শিত হচ্ছে রিয়াদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: গালফ নিউজের সৌজন্যে

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি এক্সিবিশনে দেখানো হচ্ছে পবিত্র কুরআন শরিফের ৪২টি বিরল কপি। রিয়াদের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এই প্রদর্শনীর আয়োজন করেছে। ইসলামের ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বৈচিত্র্য তুলে ধরতেই এই আয়োজন।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সম্প্রতি রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে কিং আবদুল আজিজ কেন্দ্রের একটি শাখায় এই প্রদর্শনী শুরু হয়। পবিত্র কুরআন শরিফের ৪২টি বিরল কপি দেখতে সেখানে প্রতিদিন ভিড় বাড়ছে।

আয়োজক কমিটির প্রধান লাইব্রেরির সুপারভাইজার জেনারেল ফয়সাল আবদুল রহমান বলেন, তাদের লাইব্রেরি কর্তৃক পবিত্র কুরআনের বিরল সোনালী ও অলঙ্কৃত কপির অধিগ্রহণের বিশেষ সংগ্রহ এটি।

লাইব্রেরির সুপারভাইজার জেনারেল ফয়সাল আবদুল রহমান আরও বলেন, অলঙ্করণ ও গিল্ডিংয়ের পাশাপাশি এই প্রদর্শনীর মূল্য নিহিত আছে পবিত্র কুরআনকে অলঙ্কৃত করার বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত। এটি লাইব্রেরির সাংস্কৃতিক কার্যক্রমের একটি অংশ।   

গত ৪০ বছর ধরে কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলাম ও আরবের বিভিন্ন ঐতিহ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে বিরল ছবি, মিনিয়েচার ও পাণ্ডুলিপি। সূত্র: গালফ নিউজ

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ