বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইসরায়েলি সাঁজোয়া যানে হামাসের ব্যাপক হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা চালিয়েছে হামাস। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক যানে হামলার দৃশ্য দেখা গেছে। 

এতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা মধ্য গাজার আল-জাহরা এলাকায় ট্যাংক ও সেনাবাহী রণতরীতে হামলা চালাচ্ছে। 

ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তবে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের পরও হামাসের যোদ্ধারা গাজা উপত্যকাজুড়ে ইহুদি সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে ফাতাহর সামরিক শাখা আল-আকসা মার্টারস ব্রিগেড হামাদে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে বলে পৃথক আরেক খবরে বলা হয়েছে। 

অন্যদিকে  ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের সর্বশেষ প্রতিবেদনে গাজা উপত্যকা জুড়ে স্থল লড়াই অব্যাহত থাকার তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে  বলা হয়, অবরুদ্ধ ছিটমহলের উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নাহাল ব্রিগেড অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলি বাহিনী গাজার মাঝখানে নির্মিত একটি করিডোর থেকে অভিযান শুরু করে যা উত্তরে চলাচলে সীমাবদ্ধ করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ