সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

জলদস্যুদের ছিনতাই করা জাহাজ উদ্ধারের দাবি ভারতীয় নৌবাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা একটি কার্গো জাহাজ উদ্ধার করেছে স্পেশাল কমান্ডোসহ ভারতীয় নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ১৭ জন ক্রুকেও উদ্ধার করেছে।

 শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) এক পোস্টে নৌবাহিনী জানায়, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনের ৩৫ জন জলদস্যুর সবাই আত্মসমর্পণ করেছে এবং জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পরীক্ষা করা হয়েছে। 

গত বছরের শেষের দিকে এমভি রুয়েন ছিনতাই করা হয়। ভারতের নৌবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার জাহাজটির গতিরোধ করে।