মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

দেওবন্দে মসজিদে মুসলমানদের নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

ভারতের শান্তি, সমৃদ্ধি ও মুসলমানদের নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন দারুল উলুম দেওন্দের মসজিদে রশিদিয়ার খতিব ও দেওবন্দ মাদরাসার শিক্ষক মাওলানা সালমান বাজনুরি।

জুমার নামাজ শেষে তিনি রমজান মাসের ফজিলত ও রোজার গুরুত্ব  নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক ক্ষমার এবং তৃতীয় দশক জাহান্নাম থেকে নাজাতের। তাই মানুষের উচিৎ অনেক বেশি দোয়া করে অল্লাহকে খুশি করা।

সবশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলমানদের নিরাপত্তা কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে দেওবন্দের ছাত্তা মসজিদে জুমার নামাজের খুৎবা দেন মুফতি আফফান মনসুরপুরী।

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন ( সিএএ ) বাতিলের দাবিতে মুসলমানরা বিক্ষোভ করতে পারে এই আশঙ্কায় নগরীর সব বড় মসজিদ ও মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ।

সূত্র: দেওবন্দ টাইমস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ