মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব দাবি জানিয়েছে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাতারের মালিকানাধীন সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির জন্য হামাস তাদের শর্তাবলী প্রকাশ করেছে। এই প্রস্তাব ইসরায়েলি কর্মকর্তাদের কাছেও দেওয়া হয়েছে। 

প্রস্তাবে প্রত্যেক জিম্মি ইসরায়েলি নারী সৈন্যের মুক্তির জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া এবং স্থায়ী যুদ্ধবিরতির কথা অন্তর্ভুক্ত আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস চায় জিম্মি চুক্তির শর্তাবলী তিন ধাপে কার্যকর হোক যার প্রতিটি পর্যায় ৪২ দিন স্থায়ী হবে।

প্রথম পর্যায়ে হামাস বলেছে, ইসরায়েরি সৈন্যদের (আইডিএফ) অবশ্যই গাজার রশিদ সড়ক এবং সালাহ আল-দিন সড়ক থেকে সরে যেতে হবে, যাতে বাস্তুচ্যুত বেসামরিক লোকেরা তাদের বাড়িতে ফিরে যেতে পারে।

দ্বিতীয় পর্যায়ে, একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং কেবল তখনই হামাস ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যেক ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিতে হলে অবশ্যই ৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। হামাস যেসব বন্দীর মুক্তি দাবি করেছে তাদের মধ্যে ৩০ জন ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

প্রতিবেদনে অনুসারে, তৃতীয় ধাপে হামাস গাজার ‘বিস্তৃত পুনর্গঠন’এর দাবি জানিয়েছে। তবে এটা বলতে তারা কী বুঝিয়েছে খবরে সেটা উল্লেখ করা হয়নি।

হামাসের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এখনও অফিশিয়ালি মন্তব্য করেনি। তবে নেতানিয়াহু হামাসের দাবিগুলো মানবেন না বলে শোনা যাচ্ছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ