মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

দুবাইতে মসজিদের সামনে নারী পোশাকে ভিক্ষা করার সময় আটক যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে মসজিদের সামনে নারী পোশাকে ভিক্ষা করার অভিযোগে আটক হয়েছেন এক যুবক। তিনি আবায়া ও নেকাব পরে ভিক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।

দুবাই পুলিশ প্রশাসন জানায়, নারী ছদ্মবেশে এক যুবক একটি বাসায় আসা যাওয়া করছে এমন খবর পাওয়ার পরই তাকে সেখান থেকে আটক করে তারা। লোকটি মনে করে, পুরুষদের তুলনায় মানুষ নারীদের অসহায় বলে মনে করে এবং বেশি ভিক্ষা দেয়। তাই তিনি এভাবে ছদ্মবেশে ভিক্ষা করছিলেন।

দুবাইতে ভিক্ষাবৃত্তি আইনত নিষিদ্ধ। কারণ ভিক্ষার নামে বেশিরভাগ মানুষই প্রতারণা করেন। তারা নানা ধরনের গল্প শোনান, যার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না।

এছাড়া প্রতি রমজানে অনেকেই সহানুভূতি পাওয়ার আশায় ভিক্ষাবৃত্তির মতো পেশাকে বেছে নেন। ফলে গত কয়েক সপ্তাহ ধরেই দুবাই পুলিশ নজরদারি বৃদ্ধি করেছে। এ ধরনের প্রতারক ভিক্ষুকদের কোনো ধরনের সহানুভূতি না দেখাতেও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সেদেশের প্রশাসন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ