মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আরো শক্তিশালী হয়ে ফিরতে পারে হামাস : যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নতুন বছরে হামাস আরো শক্তিশালী হয়ে ফিরতে পারে বলে মার্কিন গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে। সেজন্য ইসরায়েলকে আগামী বছর হামাসের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সতর্ক করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ইসরায়েলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের বার্ষিক হুমকি মূল্যায়নমূলক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আগামী বছর আবারো হামাসের মুখোমুখি হতে পারে। কারণ, গাজার শাসক শ্রেণি হামাসকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় আবারো মাঠে নামতে পারে হামাস।

সূত্রটি আরো জানিয়েছে, আগামী বছরের যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ, হামাস তাদের ভূগর্ভস্থ টানেলের কারণে নিজেদেরকে পুনরায় সংগঠিক করা ও শক্তি সঞ্চার করতে সক্ষম হবে।

প্রতিবেদনটি গত মাসে চূড়ান্ত করা হয়েছিল। তবে গোয়েন্দা প্রধানরা সোমবার সিনেটে সাক্ষ্য দেয়ার কারণে তা প্রকাশ পেয়ে গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাসের নেতৃত্বাধীন গত ৭ অক্টোবরের হামলায় চলমান যে যুদ্ধের সূত্রপাত হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। কারণ ইরানী প্রক্সি এবং অংশীদাররা হামাসের সমর্থনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দেয়ার জন্য মার্কিনবিরোধী এবং ইসরাইলবিরোধী আক্রমণ পরিচালনা করবে। এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী রূপ লাভ করবে।’

সূত্র : টাইমস অফ ইসরাইল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ