সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩১১৮৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো তাণ্ডবে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্রতিদিনই ইসরায়েলি হামলায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে।

হামাসের বিরুদ্ধে কেন অভিযান চালানো হচ্ছে সে বিষয় পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাফায় ‌‌‘অভিযান শেষ করতে’ স্থল বাহিনী দিয়ে আক্রমণ চালানো হয়েছে।

এদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলছে, সেখানে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিককে রক্ষা করার জন্য কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যেও তীব্র লড়াই চলছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে এক কিশোরও ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩১ হাজার ১৮৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭২ হাজার ৮৮৯ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ