সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

রমজান শুরুর তারিখ জানাল চার দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

সিয়াম-কিয়ামের মাস রমজান। দরজায় কড়া নাড়ছে এ মাস। মাসটিকে ঘিরে স্রষ্টার ইবাদতে মগ্ন হয়ে সময় কাটান সারা বিশ্বের মুসলমানরা। এরই ধারাবাহিকতায় রমজান করে শুরু হবে তা জানিয়েছে এশিয়ার অন্যতম দেশ মালয়েশিয়াসহ আরও দুই দেশ।

রোববার ( ১০ মার্চ ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়া জানিয়েছে, রমজানের চাঁদ দেখা অসম্ভব। ফলে আগামী মঙ্গলবার ১২ মার্চ হবে রমজানের প্রথম দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চাঁদ দেখবেন। এর মাধ্যমে প্রথম রোজার তারিখ নির্ধারণ করা হবে।

একই কথা জানিয়েছে এশিয়ার আরেক দেশ ব্রুনাই। দেশটি জানিয়েছে, সালাতানাতের বিভিন্ন জায়গায় থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে রমজান মাসের শুরুর দিন হিসেবে মঙ্গলবারকে ধরা হবে। আগামী ১২ মার্চ থেকে দেশটিতে রোজা শুরু হবে।

চাঁদ দেখা যায়নি জাপা