সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

গত ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় ৮২ ফিলিস্তিনি শহীদ, আহত ১২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী অবৈধ ইসরাইলের সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি শহীদ ও ১২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফলে এই সংঘাতে মোট শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৬০ জনে। আহত হয়েছে আরো ৭২ হাজার ৫২৪ জন ফিলিস্তিনি।

শনিবার (৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “গত ২৪ ঘন্টায় গাজ্জায় ১০ টি পরিবারের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি শহীদ ও ১২২ জন আহত হয়েছে।”