গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন।
এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ দখলদার সেনা নিহত হল। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের।
ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। ৪৩ বছর বয়সি এই দখলদার সেনা কর্মকর্তা ইসরায়েলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন।
একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করà¦